সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ দায়িত্বশীল কাজের স্বীকৃতি, সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন সুমন মিয়া খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভা মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার_

 

হাওরাঞ্চলখ্যাত তাহিরপুর সুনামগঞ্জ উপজেলার রাজনীতিতে নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন তরুণ ছাত্রনেতা আনিসুর রহমান সাকিব। আসন্ন উপজেলা কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সাধারণ সম্পাদক পদে তাকে দেখতে চান তৃণমূল থেকে শুরু করে স্থানীয় শীর্ষ নেতাকর্মীদের একটি বড় অংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সাহসী অবস্থান এবং সাংগঠনিক দক্ষতার কারণেই তার প্রতি নেতাকর্মীদের এই সমর্থন তৈরি হয়েছে।
আনিসুর রহমান সাকিব ২০১৭ সালে ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। সে সময় নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে চলা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি সফল করতে তিনি হাইস্কুল জীবন থেকেই মিছিল, সমাবেশ ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
পরে সিলেটের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেন। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চলমান আন্দোলনেও তার সক্রিয় উপস্থিতি ছিল বলে সহকর্মীরা জানান।
২০২৩ সালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে অনুষ্ঠিত “তারুণ্যের সমাবেশ”-এও তিনি অংশ নেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়া ২০২৪ সালের জুলাই–আগস্টের গণআন্দোলনের সময় ১৭ জুলাই তাহিরপুরে আন্দোলনের প্রথম ডাক দেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে বাদাঘাট পাবলিক স্কুল, বাদাঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা রাজপথে নামেন। পরবর্তী সময় ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এলাকায় আন্দোলন জোরদার হয়।
আন্দোলনের সামনের সারিতে থাকার কারণে তিনি হামলা, পুলিশি হয়রানি ও নানা চাপের মুখে পড়েন বলে তার সহকর্মীরা দাবি করেন। এমনকি ৪ আগস্ট তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়েরের ঘটনাও ঘটে। সে সময় তাকে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয় বলেও জানা গেছে।
সর্বশেষ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন আনিসুর রহমান সাকিব।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা এবং সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি এখন তাহিরপুরে একজন স্মার্ট ও গতিশীল ছাত্রনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাদের প্রত্যাশা, তাকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হলে সংগঠনটি আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।
তারা মনে করেন, তরুণ ও উদ্যমী নেতৃত্বের মাধ্যমে তাহিরপুর উপজেলা ছাত্রদল নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর