মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাত্র ১ বছর ১০ মাসেই সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সুমন মিয়া; বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন, বালিয়াডাঙ্গীতে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা; মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ দায়িত্বশীল কাজের স্বীকৃতি, সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন সুমন মিয়া খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভা মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাত্র ১ বছর ১০ মাসেই সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সুমন মিয়া;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুমন মিয়া চাকরি জীবনের মাত্র ১ বছর ১০ মাসের মধ্যেই সিভিল সার্জন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

শ্রেষ্ঠ অফিস স্টাফ ক্যাটাগরিতে এই সম্মাননা পাওয়ায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারি দাপ্তরিক কাজ সম্পাদনের স্বীকৃতি হিসেবে সুমন মিয়াকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অল্প সময়ের চাকরি জীবনে তার কর্মদক্ষতা, সময়ানুবর্তিতা এবং অফিস ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকার জন্য কর্তৃপক্ষ তাকে শ্রেষ্ঠ অফিস স্টাফ হিসেবে মনোনীত করে।

সুমন মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামের বাসিন্দা। তিনি জসিম উদ্দিন ও আছমা বেগমের সন্তান।
অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সুমন মিয়া বলেন, চাকরি জীবনের এত অল্প সময়ের মধ্যেই সিভিল সার্জন অ্যাওয়ার্ড পাবো—এটা কখনও কল্পনা করিনি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সহকর্মীরা জানান, সুমন মিয়া কর্মক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমী। তার এই অর্জন প্রতিষ্ঠানের জন্যও গৌরবের বিষয়।

তিনি ভবিষ্যতেও জনগণের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর