তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন।
সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম
/ ২
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ১৬ মার্চ, ২০২৬
শেয়ার করুন
মোঃ মনোয়ার হোসেন সেলিম নীলফামারী জেলা প্রতিনিধি।
অদ্য ১৬/০৩/২০২৬ ইং তারিখে রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় নীলফামারী জেলা ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী তিস্তা বাজার নামক স্হানে তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী,সেমাই, চিনি সহ আরো অনেক ঈদ সামগ্রী বিতারন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রবিউল ইসলাম সাহিন, চেয়ারম্যান, ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, প্রভাষক জনাব মোঃ ইয়াছিন আলী বসুনিয়া, সাবেক সভাপতি, টেপাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি, জনাব মোঃ আব্দুর রহিম সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক টেপাখড়িবাড়ী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ আফছার আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন, ডিমলা উপজেলা শাখা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে অনেকেই উপস্থিত ছিলেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মোজাম্মেল হক, সভাপতি, তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি।