সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। রংপুরে ‘বাংলাদেশ তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে ইফতার বিতরণ সম্পন্ন বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই। -নতুন প্রশাসক পলাশ  প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; ঈদুল ফিতর উপলক্ষে গোলনা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান ওবাইদুল ইসলামের শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে বামুনিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান গোমনাতি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ, চেয়ারম্যান আহমেদ ফয়সালের মানবিক উদ্যোগ বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ এর চাউল বিতরণ। রাজশাহীর বাঘায় অবৈধ ভাবে পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা আদায়।

রংপুরে ‘বাংলাদেশ তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে ইফতার বিতরণ সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’। রংপুর বিভাগে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। ‎

‎​সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোনারুল ইসলাম সোনা-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সহ-সভাপতি ফারাবি (Fara Bi) এবং রংপুর বিভাগের সদস্য মোছাঃ মনি আক্তার। ‎ ‎​

ইফতার বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “মানুষের সেবায় তরুণদের এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। সকলের দোয়া ও ভালোবাসায় আমরা আজ এই মহৎ কাজটি সফল করতে পেরেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।” ‎ ‎​

এই সফল আয়োজনের জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা মন্ডলী এবং সকল দায়িত্বশীল সদস্যদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মূলত তাঁদের অনুপ্রেরণা ও অক্লান্ত পরিশ্রমেই এই ইফতার মাহফিল সফল হয়েছে বলে জানান আয়োজকরা। ‎ ‎​উল্লেখ্য, ‘বাংলাদেশ তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’ দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আর্তমানবতার সেবায় এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর