রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটের নতুন ডিসি কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাশেদুল হক: প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার ⠀ তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন হাসপাতালে সিলগালা  ভূমিদস্যুতা ও দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে তীব্র মানববন্ধন, বিচার দাবিতে সোচ্চার জনতা কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত: নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দক্ষ মানবসম্পদ তৈরির নিরব বিপ্লব রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; রিয়াদে স্বাধীনতা দিবস উপলক্ষে বাথস্থ ফিলিপিনি মার্কেটের ভিলায়জু মলের বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত; শোক সংবাদ

লালমনিরহাটের নতুন ডিসি কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাশেদুল হক: প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মুহা. রাশেদুল হক প্রধান

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
​লালমনিরহাট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জনাব মুহা. রাশেদুল হক প্রধান। এর আগে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপ-সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

​তাঁর এই গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে এবং নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
​এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু এবং সাধারণ সম্পাদক জনাব শহিদুল আলম লাবু বলেন, “মুহা. রাশেদুল হক প্রধানের এই পদায়ন আমাদের কলেজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়নে এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।”

​অভিনন্দন জ্ঞাপনকারী সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি জনাব একেএম দৌলত আকবর (পিপিএম), সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম আশরাফ, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি, অর্থ সম্পাদক জনাব মোঃ আব্দুল গফফার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

​বিবৃতিতে নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, রাশেদুল হক প্রধান তার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রশাসনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর