রংপুর প্রতিনিধি: পল্লী জনপদ, রংপুরের ফ্ল্যাট মালিক জনাব মাজেদুল হকের শ্রদ্ধেয় পিতা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে পল্লী জনপদ হাউজিং সোসাইটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সোসাইটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব রাশিদুল করিম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাজেদুল হকের পিতার মৃত্যুতে পল্লী জনপদের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের পরিবারের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।