বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী।
স্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীসহ
দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রশংসিত ভূমি কর্মকর্তা(তহশিলদার)আশীষ কুমার চক্রবর্তী।
আশীষ কুমার চক্রবর্তী এক শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আগমনে সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন,নতুন বছর বয়ে আনুক সম্ভাবনার নতুন দুয়ার। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক মানুষের জীবনযাত্রা। বৈশাখের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়,দূর হোক সকল অশুভ শক্তি।
পরিশেষে তিনি দেশের সকল ভূমি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি বাংলা নববর্ষের অশেষ শুভকামনা জানান।
বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক—এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হোক।
নতুন বছরটি সবার জীবনে হোক শান্তি,উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা।
এছাড়াও, তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।