মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান! মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক। শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত! রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার। শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান!  নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকার পিপি এডভোকেট এরশাদ আলম জর্জ ! *নববর্ষের শুভেচ্ছা বাণী-* শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী।

শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান! 

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শেরপুর জেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান । 

রবিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন , “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।” 

তিনি আরও বলেন, “সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”

পরিশেষে তিনি শেরপুরের  সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর