বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন

দৈনিক সোনালী সময় / ৪২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

২৭ অক্টোবর, ২০২৬
আগামী দিনের যেকোনো জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমাদের নেতা তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে এমপি মিলন বলেন, ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনেককেই মাঠে দেখা যায়নি। কিন্তু বিকেল ৩টার পর লুটপাটের রাজত্ব কায়েম করার জন্য অনেকেই রাস্তায় নেমেছিল।
সুযোগসন্ধানীদের সমালোচনা করে তিনি আরও বলেন, যারা আগে আওয়ামী লীগ করত, তারা এখন আমাদের দলের লোক সাজার চেষ্টা করছে। পুলিশের কাছে গিয়ে জামায়াতে ইসলামী বা অন্য দলের পরিচয় দেওয়া মামার বাড়ির আবদার।
পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টার তীব্র সমালোচনা করে প্রধান অতিথি বলেন, “একটি গোষ্ঠী শেখ হাসিনা ও তার দোসরদের বগলের নিচে বা পাঞ্জাবির পকেটে লুকিয়ে রক্ষার চেষ্টা করছে। কিন্তু এই অপচেষ্টা ব্যর্থ হবে, কারণ জনগণ ইতোমধ্যেই তাদের ‘জাতীয় বেইমান’ ও ‘মুনাফেক’ হিসেবে চিহ্নিত করেছে।
রাজশাহীতে এমন সুশৃঙ্খল একটি কর্মসূচির উপহার দেওয়ার জন্য তিনি রাজশাহী মহানগর যুবদলকে ধন্যবাদ জানান। এছাড়া দলের প্রবীণ ও অসুস্থ নেতা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এমপি মিলন।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর হাসপাতালের মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ডের সর্বস্তরের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ