বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন ঝিনাইগাতীর গজনী অবকাশ পিকনিক স্পটে বিভাগীয় কমিশনারকে শেরপুর জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন। আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক। সুনামগঞ্জে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা। ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক হাজারো দর্শকের উচ্ছ্বাসে ছাতকের কামরাঙ্গীতে জমজমাট গ্রামীণ খেলা হাডুডু পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া,জনসেবায় নতুন প্রত্যয়ের ঘোষণা রাজনীতিতে হাসনাত হইলো এনসিপির গ্যাংস্টার।

আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, রংপুর
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর সদর উপজেলার “আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজ”-এর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১৮ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মো: মোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো: শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে মো: ফয়সাল আহম্মেদ এবং সদস্য-সচিব হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনুমোদিত এই এডহক কমিটি মেয়াদ শুরুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য কার্যকর থাকবে এবং উক্ত সময়ের মধ্যে বিধি অনুযায়ী অবশ্যই পূর্ণাঙ্গ নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। সরকারের বিদ্যমান নীতিমালার আলোকে এই এডহক কমিটি কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান কিংবা বরখাস্ত করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর