বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১২১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে আশুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন-ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের (৩য় তলা) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশুলিয়ার পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় ইফতার অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এ সময় তিনি সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঐক্য ও সততা। তিনি বলেন, “একজন সাংবাদিকের কলম যখন সত্যের পক্ষে চলে, তখন সেটি সমাজের জন্য আলোর দিশা হয়ে ওঠে। আর যখন সাংবাদিকরা বিভক্ত হয়ে পড়ে, তখন সত্যের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায়।” তিনি আরও বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়।

সাংবাদিকদেরও উচিত এই মূল্যবোধ ধারণ করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়া। তিনি আশুলিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান (লিটন)। তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় কোনো পদবী বা সংগঠনের মাধ্যমে নির্ধারিত হয় না; বরং একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার সংবাদ পরিবেশনের মান, দায়িত্ববোধ এবং পেশাগত সততার মাধ্যমে। তিনি বলেন, “সংবাদপত্র, টেলিভিশন বা অনলাইন—যে মাধ্যমেই কাজ করি না কেন, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত—সত্য তুলে ধরা।” তিনি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আরও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন, ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম হোসেন মোহাম্মদ রিজভী, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম। বক্তারা সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, মোকাম্মেল মোল্লা সাগর, শাকিল শেখ, মোফাজ্জল হোসেন রাজু, আল-আমিন ভুঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল ভুঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অর্ধশতাধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আশুলিয়ার সাংবাদিক সমাজ এভাবে একত্রিত হয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ