মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আস্থার ২৫ বছর: উৎসবমুখর আয়োজনে ব্র্যাক ব্যাংক অরুয়াইল উপ-শাখায় বর্ণাঢ্য উদযাপন।

বিশেষ প্রতিনিধি / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‘আস্থায় অবিচল, ২৫ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সঙ্গে একযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল উপ-শাখায় উদযাপিত হয়েছে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় অরুয়াইল বাজারের খন্দকার টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংক অরুয়াইল উপ-শাখায় আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-শাখার সাব-ব্রাঞ্চ ম্যানেজার মো. আল আমিন হোসেন।
তিনি বলেন, গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংক দেশের প্রায় ২০ লাখ গ্রাহকের আস্থা অর্জন করে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বেনু মাধব রায়, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,

অরুয়াইল ইউপি সদস্য ও ব্যবসায়ী মো. শরীফ খন্দকার, মো. ওমর আলী, ব্যবসায়ী আব্দুল বারেক, শাহজাহান, ব্যবসায়ী বাবু গোপাল চন্দ্র গোপ (মাস্টার)।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথি, গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর