রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীর গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বার্ষিক বনভোজন উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন। উখিয়ায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে বিজিবি জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোহাম্মদ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য হলেন সংবাদকর্মী মো. রায়হান ইসলাম রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষে ভিডিওতে গুলির দৃশ্য অভিযুক্ত সাফি সকল মামলার বাইরে থাকায় সমালোচনার ঝড়  হারুনুর রশিদের পিতার মৃত্যুতে এফ. এ. সোহেল চৌধুরীর গভীর শোক প্রকাশ চট্টগ্রামে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ ডুমুরিয়ার ভদ্রা নদীর পাড়ে ভিন্নি ঘাসে সবুজের ছোঁয়া: ভাঙন রোধ ও সৌন্দর্যবর্ধনে সেনাবাহিনীর উদ্যোগ জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, দুই মাদক কারবারী আটক। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ডা. মফিদুল ইসলামের, অনিয়ম রোধে সাহসী ভূমিকার প্রশংসা নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার তাহিরপুরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত। তারকাসংশ্লিষ্ট পরিচয়ের বাইরে মানবিক এক ব্যাক্তিত্ব আবু সালেহ মুসা ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে ১০০ পরিবার মিয়ানমার থেকে ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

দৈনিক সোনালী সময় / ৮৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক 

ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার জন্য বাংলাদেশ এর আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বানে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শাহমখদুম কলেজ কনফারেন্স রুম, রাজশাহীতে এ সভার আয়োজন করা হয়।
মোঃ আব্দুস সবুর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘সবার জন্য বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা (রাজশাহী জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ), বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (যুগ্ম আহ্বায়াক, রাজশাহী জেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ), সেন্টু সাহা (সেক্রেটারী, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী জেলা), অচিন্ত্য কুমার বিশ্বাস (হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগর), মোঃ মানসুরুর রহমান (কেন্দ্রীয় পরিচালক ও রাজশাহী বিভাগীয় প্রধান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন), প্রফেসর রোজেটি নাজনীন (সভাপতি, রাজশাহী উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি), পারভেজ রফিক জাহিদুল (সেক্রেটারী, ল-বার এ্যাসোসিয়েশন, রাজশাহী কোর্ট), আব্দুল মালেক (চেয়ারম্যান, সুফি দরবার ঐক্য মানব কল্যাণ ফাউন্ডেশন), আইরিশ পারভীন (পরিচালক, মেইনডজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল), মোঃ সেলিম রেজা (সদস্য সচীব, জাসাস, রাজশাহী মহানগর এবং সদস্য শিশু একাডেমী ও নাট্যকার), সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ।
সভায় শুরুতে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সাম্প্রতিক সময়ে উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হয়।
প্রধান আলোচকের বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ দূর করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে রাজশাহীর ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ বর্তমান সময়ের অন্যতম উদ্বেগজনক সামাজিক সমস্যা। এসব অন্যায় ও সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সচেতনতা জরুরি। তাঁরা ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এ সংগঠনের প্রতিটি কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকাকে আহ্বায়ক ও মোঃ ওয়ালী উল আওয়ালকে সদস্য সচিব করে ‘সবার জন্য বাংলাদেশ’-এর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত ব্যক্তিরা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ