বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের নিয়োগ বাতিল: ক্ষোভ, আইনি পদক্ষেপ ও আন্দোলনের ঘোষণা

নিউজ রুমঃ / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের নিয়োগ বাতিল: ক্ষোভ, আইনি পদক্ষেপ ও আন্দোলনের ঘোষণা

বুলবুল আহম্মেদ ( বুলু)

বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

দেশব্যাপী একযোগে প্রায় ৩০০ জন প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারের নিয়োগপত্র আগাম কোনো নোটিশ ছাড়াই বাতিল করার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে এশিয়ান টেলিভিশন-এর সংশ্লিষ্টদের মধ্যে। আকস্মিক এই সিদ্ধান্তকে অনেকেই ‘অযৌক্তিক’ ও ‘আইনবহির্ভূত’ বলে অভিহিত করছেন।
প্রতিনিধিদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আনোয়ার-এর মাধ্যমে সারা দেশ থেকে প্রায় ৩০০ প্রতিনিধির কাছ থেকে গড়ে এক লক্ষ টাকা করে মোট প্রায় তিন কোটি টাকা জামানত হিসেবে নেওয়া হয়েছিল। তবে ওই অর্থের কোনো সমাধান না করেই প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর করা হয় লিয়াকত আলী খান মুকুল-এর কাছে, যিনি রূপায়ণ গ্রুপ-এর চেয়ারম্যান।
নতুন দায়িত্ব গ্রহণের পর ‘পূর্ণ গঠন’-এর কথা উল্লেখ করে একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত প্রতিনিধিদের নিয়োগ বাতিল করা হয়, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী।
অনেক প্রতিনিধি মনে করছেন, ‘পুনর্গঠন’-এর আড়ালে নতুন করে নিয়োগের নামে পুনরায় অর্থ আদায়ের একটি কৌশল থাকতে পারে। এ পরিস্থিতিতে সারাদেশের ক্ষতিগ্রস্ত প্রতিনিধিরা একজোট হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নোটিশ ছাড়া চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা, জমাকৃত জামানতের অর্থ ফেরত প্রদান এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
দাবি পূরণ না হলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঘেরাও করার ঘোষণাও এসেছে প্রতিনিধিদের পক্ষ থেকে।
এ বিষয়ে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর