মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ গীতা মুখস্থ করে কৃতি অর্জন করলেন গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় সাতশো শ্লোক মুখস্থী রামুতে এসআরবি-১৫এর সফল অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ টেকনাফে বিয়ের উদ্দেশ্যে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীমান্ত পেরিয়ে ইয়াবা আনতেই বিজিবির হাতে তিনজন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম এজিএম অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের গণসংযোগে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান

কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ

দৈনিক সোনালী সময় / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

Saddam Hosen Sajjad

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল ভবন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন টার্মিনাল ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়নের মধ্য দিয়ে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুটের যাত্রীদের আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন টার্মিনালটি চালু করা হয়েছে। ১৮ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি টাকা। এতে রয়েছে ১৪টি আধুনিক চেক-ইন কাউন্টার, প্রশস্ত বোর্ডিং লাউঞ্জ এবং আধুনিক ব্যাগেজ বেল্ট ব্যবস্থা।

প্রথম দিন নতুন টার্মিনাল ব্যবহার করা যাত্রীরা এর পরিবেশ, পরিচ্ছন্নতা ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবর মাসে টার্মিনাল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপরই নতুন এই টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। ফলে বোয়িং ৭৭৭-এর মতো বড় উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর