বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফের জোড়া খুনের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার ২ চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক ফেনীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত, ঘটনা রহস্য জনক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বানারীপাড়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম।

বিশেষ প্রতিনিধি / ৬৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্কের কারণে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো:সবুজ আলমকে ঘিরে ব্যবসায়ী মহলে চলছে ইতিবাচক আলোচনা। সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন সমর্থকরা। আগামী ১২ ডিসেম্বরের ২০২৬ খ্রিষ্টাব্দে নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে বাড়ছে ভোটারদের আগ্রহ ও নির্বাচনী হিসাব-নিকাশ।

উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও কয়লা আমদানিকারক গ্রুপের প্রয়াত সভাপতি মরহুম হাজী এম. এ. জাহেরের সুযোগ্য সন্তান হাজী মো: সবুজ আলম। তিনি ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক।

আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক এবং অতীতের ভূমিকার কারণে ভোটার ও সমর্থকদের একটি অংশ তাঁকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

হাজী মো: সবুজ আলম বলেন, “বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের সম্মানিত ভোটার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

আমি দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে এই ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং অতীতেও ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও সংগঠনের উন্নয়নে কাজ করেছি। সেই অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।

আমি নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং সকল ব্যবসায়ীর সম্মিলিত স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে আন্তরিকভাবে কাজ করব।

আমি বিশ্বাস করি, বিভেদ নয় ঐক্য, প্রতিযোগিতা নয় পারস্পরিক সহযোগিতা—এই নীতিতেই একটি শক্তিশালী ও কার্যকর ব্যবসায়ী সংগঠন গড়ে তোলা সম্ভব।

তাই আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার সুযোগ চাই। নির্বাচিত হলে কথায় নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব সংগঠন—এটাই আমার প্রত্যাশা।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হাজী মো: সবুজ আলমের সমর্থক ও তাঁর প্রতি ইতিবাচক মনোভাব পোষণকারী কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং ব্যবসায়ীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক তাঁকে অন্যদের তুলনায় আলোচনায় এগিয়ে রেখেছে। তাঁদের মতে, অতীতে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকায় তিনি ব্যবসায়ীদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে ভালো ধারণা রাখেন।

তাঁরা আরও বলেন, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর ব্যবসায়ীদের পাশে থাকবেন। হাজী মো: সবুজ আলমের অতীত অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় অনেক ভোটার তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। সাধারণ সম্পাদক পদে তাঁকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। আমরা আশা করি, তিনি নির্বাচিত হলে সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।”

এদিকে তাঁর সমর্থকদের দাবি, সাধারণ সম্পাদক পদে অন্যান্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যবসায়ীদের একটি অংশের সমর্থন ও ইতিবাচক আলোচনায় হাজী মো:সবুজ আলম বর্তমানে নির্বাচনী আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে সংগঠনের আগামী দিনের নেতৃত্ব।

সব মিলিয়ে আসন্ন কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনকে ঘিরে বড়ছড়া-চারাগাঁও এলাকার ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। এখন সবার দৃষ্টি আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ