বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন। টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল আদায় বুথ দুমড়ে-মুচড়ে গেছে বাসের ধাক্কায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাক আহাম্মেদ। বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার! বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ

দৈনিক সোনালী সময় / ৭৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মো: আতিকুর গোলদার খুলনা

খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। তিনি নজরুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তাঁর পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখপাড়ার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযুক্ত ববি আক্তারকে হেফাজতে নিয়েছে খালিশপুর থানা পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ