জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চত্বরে স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাজীপুর উপজেলা শাখা।
শনিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে কাজীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গভীর শোকাবহ অধ্যায় হিসেবে স্মরণ করা হয়।