বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কারমাইকেল কলেজের সেই হারানো দিনগুলো

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৬১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

— তরিকুল ইসলাম

​সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে আজ আমরা জীবনের মধ্যগগনে। কিন্তু মনের কোনো এক গহীন কোণে আজও অমলিন হয়ে আছে কারমাইকেল কলেজের সেই সবুজ চত্বর আর বন্ধুত্বের অমূল্য কিছু স্মৃতি। আজ থেকে প্রায় ২৫ বছর আগে, অনার্স ২০০১-২০০২ শিক্ষাবর্ষে আমরা যখন বাংলা বিভাগে ভর্তি হলাম, তখন জানতাম না এই ক্যাম্পাস আমাদের জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবে।

​আজ আমাদের বন্ধুদের একটি পুরনো গ্রুপ ছবি হাতে এল। ছবিটির দিকে তাকাতেই স্মৃতির জানলাগুলো এক এক করে খুলে গেল। ছবিতে আমরা কজন— জহুরুল, মাজেদ, শিউলি, শাহনাজ, সঞ্চিতা, মুক্তি, মদিনা, সেলী, মনি আর আমি (তরিকুল)। সেই দিনগুলোতে আমাদের কোনো ক্লান্তি ছিল না। ক্লাস শেষ হওয়া মাত্রই আমাদের গন্তব্য ছিল কলেজের চিরচেনা ‘বৃন্দাবন’। সেখানে বসে চলত অন্তহীন আড্ডা।

​আমাদের বন্ধুত্বের রসায়নটাও ছিল বেশ চমৎকার। শাহনাজ, শিউলি, মুক্তি আর মদিনা ছিল অভিন্ন হৃদয় বন্ধু; সারাক্ষণ তাদের একসাথেই দেখা যেত। অন্যদিকে সেলী আর মনি ছিল ছায়ার মতো একে অপরের সঙ্গী। আর জহুরুল, মাজেদ ও আমি— আমরা তো সবসময়ই এক সাথে চষে বেড়াতাম পুরো ক্যাম্পাস। সেই দিনগুলোর প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা।

​আজ বিশ বছর পর আমাদের জীবন একদম বদলে গেছে। সবাই এখন পেশাগত ও সাংসারিক ব্যস্ততায় নিমগ্ন। প্রিয় বন্ধু শাহনাজ এখন সুদূর আমেরিকায় প্রবাসী, তবে দূরত্ব বাড়লেও আমাদের প্রতি তার টান কমেনি। সে প্রতিনিয়ত সবার খোঁজখবর রাখে। সঞ্চিতা, মুক্তি, মদিনা, মনি আর জহুরুল মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত। মাজেদ এখন উপজেলা শিক্ষা অফিসার হিসেবে গুরুদায়িত্ব পালন করছে। শিউলি রাজধানী ঢাকায় স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত, আর সেলী সামলাচ্ছে তার সংসার। আমি (তরিকুল) বর্তমানে এসএসএস নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করছি।
​এখন আর আগের মতো সশরীরে দেখা হয় না। যান্ত্রিক জীবনে হাই-হ্যালো সীমাবদ্ধ হয়ে পড়েছে অনলাইন গ্রুপে। কিন্তু যখনই পুরনো কোনো ছবি সামনে আসে, তখনই মনে পড়ে যায় কারমাইকেল কলেজের সেই সোনালী সময়গুলোর কথা। বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। মনে হয়, যদি আবার একবার সেই ২০ বছর আগে ফিরে যেতে পারতাম! বৃন্দাবনের সেই আড্ডার মেজাজ, সেই হাসি-ঠাট্টা আর সহজ-সরল বন্ধুত্বগুলোই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।
​সময় হয়তো আমাদের অনেক দূরে ঠেলে দিয়েছে, কিন্তু কারমাইকেল কলেজের সেই স্মৃতিগুলো আজও আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যেখানেই থাকো— ভালো থেকো। আমাদের বন্ধুত্ব বেঁচে থাকুক হৃদয়ের গহীনে, চিরকাল…
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ