শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষে ভিডিওতে গুলির দৃশ্য অভিযুক্ত সাফি সকল মামলার বাইরে থাকায় সমালোচনার ঝড়  হারুনুর রশিদের পিতার মৃত্যুতে এফ. এ. সোহেল চৌধুরীর গভীর শোক প্রকাশ চট্টগ্রামে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ ডুমুরিয়ার ভদ্রা নদীর পাড়ে ভিন্নি ঘাসে সবুজের ছোঁয়া: ভাঙন রোধ ও সৌন্দর্যবর্ধনে সেনাবাহিনীর উদ্যোগ জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, দুই মাদক কারবারী আটক। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ডা. মফিদুল ইসলামের, অনিয়ম রোধে সাহসী ভূমিকার প্রশংসা নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার তাহিরপুরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত। তারকাসংশ্লিষ্ট পরিচয়ের বাইরে মানবিক এক ব্যাক্তিত্ব আবু সালেহ মুসা ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে ১০০ পরিবার মিয়ানমার থেকে ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন সজল বকশীগঞ্জে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা টেকনাফে পৃথক অভিযানে মদ উদ্ধার, জব্দ অটোরিকশা ও মোবাইল ফোন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চট্টগ্রামে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ

Md Shahidul islam / ৯৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা যুবদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় ইপিজেড এলাকার ঝনক প্লাজা মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সঞ্চালনা করেন যুবদল নেতা মোহাম্মদ শাহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম. এ. আজিজ।

অবস্থান কর্মসূচি শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং হয়ে ধুমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে নেতাকর্মীরা দলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও রাজপথের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা। রাজনৈতিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি জনগণের আস্থা অর্জন, দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকমান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু, মো. মোকবুল, মিজান, ইমরান, মো. মহসিন ও মো. শহিদ।

এ ছাড়া ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ ও মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ