বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

জামালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  

জিয়াউল ইসলাম জিয়া / ২৩৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :

“বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০ টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের বিষয়ে” জামালপুর সরিষাবাড়ীতে  মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামালপুর জেলা তথ্য অফিস ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে । বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে । কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনা হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় আন্তরিক এবং কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা বজায় থাকবে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি লিজা রিসিল ,  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু , সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মিলন ও জেলা ছাত্রদল সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহেল ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল আমিন শেখ , ছাত্রদল সদস্য সচিব মাসুদ রানা চপল । অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। 

সমাবেশে কৃষকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ