মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি

তরী বাংলাদেশের বিশেষ সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নদী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং সদস্যসংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলনের সংগঠন তরী বাংলাদেশ। সভায় সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে পৌর শহরের ক্বারী চাইনিজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে দেশের নদী-নালা, খাল-বিল এবং প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সামাজিক আন্দোলন ও জনসম্পৃক্ততাও জরুরি।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মধ্যে মোবারক আলম ভূইয়া আহবায়ক, যুগ্ন আহবায়ক যুবায়দুর রহমান মেহেদি ও সদস্য সচিব নোমান আহমেদ কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কমিটি আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নদী ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভায় তরী বাংলাদেশের সিনিয়র সদস্য নাফিস আহমেদ সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ, সোহেল রানা ভূইয়া, খালেদা মুন্নী, সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, নাজমুল খান, শিপন কর্মকার, মোস্তফা দেলোয়ার ও স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য এবং পরিবেশ-সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাকির ছোটন।
বক্তারা নদী ও পরিবেশ রক্ষায় সংগঠনের কার্যক্রম ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর