মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

দোলারবাজার ছাত্রলীগের সাবেক নেতা আফজল হোসেন লন্ডনে, ফিরতে শঙ্কা দেশে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

  • সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মুহাম্মদ আফজল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে ২০২২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে আপাতত দেশে ফেরা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে।
    দলীয় সূত্রে জানা যায়, শামছুল ইসলামকে সভাপতি ও নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে গঠিত দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে শাহ্ মুহাম্মদ আফজল হোসেন ১নং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সভাপতি শামছুল ইসলাম সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরে গেলে গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় আফজল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
    দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতিতেও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয়ের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তাঁর সাবেক সহযোদ্ধারা জানান।
    তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে ওই সময়ে তিনি দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।
    পরে নিজের ক্যারিয়ার ও উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান শাহ্ মুহাম্মদ আফজল হোসেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করে উচ্চশিক্ষা ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন।
    এদিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনি পদক্ষেপের বিষয়টি সামনে আসায় আফজল হোসেনের দেশে ফেরা নিয়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানা গেছে।
    তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা চলমান রয়েছে।
    বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে লন্ডনে অবস্থান করলেও দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহযোদ্ধাদের অনেকেই তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের সময়ের কথা স্মরণ করেন। লন্ডনে অবস্থানরত সাবেক এই ছাত্রনেতার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করে শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ