শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: আলী আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন। রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ। আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১ মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২ চট্টগ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লেদা ক্যাম্পে গ্রেপ্তার গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ। ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায়  প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৯১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করা দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি ইয়াবাভর্তি জাল ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির সদস্যরা জাদিমোড়া পোস্টসংলগ্ন নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় আগে থেকেই কৌশলগত অবস্থান নেয় আভিযানিক দল। পরে একটি ছোট নৌকায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। নৌকাটি তীরে ভিড়তেই বিজিবি তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা জাল ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা জাল তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ