বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৪০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

নিয়ম বর্হিরভুত ভাবে ও বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা প্রতিবাদ করা সহ ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন।

ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১৪ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতাল নষ্ট করার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন।

ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন।

মানবন্ধনে গণঅধিকার পরিষদের উপজেলা শীর্ষ নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্য বক্তব্য দেন। ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ