শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

বরিশাল জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হলেন আসিফ আল মামুন;

প্রতিবেদকের নাম / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব পেল বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার (৩ মে) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি প্রকাশের পর থেকেই নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

নবগঠিত বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তৌফিকুল ইসলাম ইমরানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন মৃধা। একইসঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের ত্যাগী ও আলোচিত ছাত্রনেতা আসিফ আল মামুন।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের রাজনীতিতে আসিফ আল মামুন দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। আন্দোলন-সংগ্রাম, রাজপথের সক্রিয় ভূমিকা, আপোষহীন অবস্থান এবং একাধিকবার কারাবরণের অভিজ্ঞতা তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তার প্রতি প্রত্যাশা ছিল আরও বড় দায়িত্বের। তবুও সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদে তার অন্তর্ভুক্তিকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন।

নবনিযুক্ত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এই দায়িত্বে সন্তুষ্ট। আগামী দিনে বরিশাল জেলা ছাত্রদলের প্রতিটি স্তরের বিশৃঙ্খলা দূর করে সংগঠনকে নতুনভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবো।”

নতুন এই কমিটিকে ঘিরে বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর ঘোষিত এই নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে এবং রাজপথের রাজনীতিতে নতুন গতি ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর