বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু। লন্ডনে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

বাঁশখালী কালীপুর ইউনিয়নে সাবেক মেম্বার এর ঘরে সংঘবদ্ধ চুরি, এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নে সংঘবদ্ধ চোরচক্রের ভয়াবহ চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গুলিস্তান পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে মরহুম মনিরুল হক দুধু মেম্বারের বাড়িতে, বর্তমানে সম্রাট শাহজাহানের বসতঘরে সংঘবদ্ধ চোরচক্র প্রবেশ করে। এসময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ ঘরে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা জোরদার করা, সন্দেহভাজন ব্যক্তিদের চলাফেরার ওপর নজরদারি বৃদ্ধি এবং যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সবাইকে নিজ নিজ পরিবার ও প্রতিবেশীর নিরাপত্তায় সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে—“এভাবে একের পর এক চুরি হতে থাকলে মানুষ নিরাপদে থাকবে কোথায়?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর