মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ গীতা মুখস্থ করে কৃতি অর্জন করলেন গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় সাতশো শ্লোক মুখস্থী রামুতে এসআরবি-১৫এর সফল অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’ টেকনাফে বিয়ের উদ্দেশ্যে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীমান্ত পেরিয়ে ইয়াবা আনতেই বিজিবির হাতে তিনজন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম এজিএম অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের গণসংযোগে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম এজিএম অনুষ্ঠিত। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

দৈনিক সোনালী সময় / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক। অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ব্রিসবেনের আর্চারফিল্ড ওয়েটল্যান্ডস কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত বছরের সামগ্রিক কর্মকাণ্ড, অর্জন ও আর্থিক বিবরণীর ওপর একটি বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সাধারণ সদস্যরা সংগঠনের বিগত বছরের নানা উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এজিএম-এ উপস্থিত সকল সাধারণ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের বার্ষিক সদস্য ফি ২০ ডলার থেকে বৃদ্ধি করে ৩০ ডলার নির্ধারণের প্রস্তাব পাস হয়। এছাড়াও, বিদায়ী সভাপতি সজিব মুশফিকুর রহমান ব্যাব-এর বিদ্যমান গঠনতন্ত্রের ক্রীড়া নীতিমালার (Sports Policy) প্রয়োজনীয় কিছু সংশোধনী সবার সামনে তুলে ধরেন ।

সভার দ্বিতীয় পর্বে বিদায়ী সভাপতি নির্বাচন কমিশনার ড. তরফদার শামীমের কাছে নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব অর্পণ করেন। নির্বাচন কমিশনার উপস্থিত সদস্যদের উদ্দেশে জানান, সংগঠনের গঠনতন্ত্র (ধারা ১৮) ও নির্ধারিত নির্বাচনী তফসিল অনুযায়ী সাতটি পদের বিপরীতে সাতটি বৈধ মনোনয়নপত্র পাওয়া যায়। প্রতিটি পদে একজন করে যোগ্য প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ২০২৬-২০২৭ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি:

সভাপতি (President): ড. নাজনীন নীলা

সহ-সভাপতি (Vice President): হাসিবুল চৌধুরী

সাধারণ সম্পাদক (General Secretary): মো. ওমর ফারুক

কোষাধ্যক্ষ (Treasurer): রহিম খান

সাংস্কৃতিক সম্পাদক (Cultural Secretary): লিজিয়া সালাম

ক্রীড়া সম্পাদক (Sports Secretary): মো. সাজেদুল ইসলাম

মিডিয়া ও যোগাযোগ সম্পাদক (Media and Communications Secretary):  হাসান তানভীর

ঘোষণার পর নির্বাচন কমিশনার নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় ব্যাব-এর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর নবনির্বাচিত সভাপতি ড. নাজনীন নীলা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে ব্রিসবেনের বাংলাদেশি কমিউনিটিকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ৩৪তম বার্ষিক সাধারণ সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর