বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ধানের শীষের শক্তি প্রদর্শন: মোটর শোভাযাত্রা থেকে জনসমাবেশে জনতার ঢল

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি / ২৮৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে আয়োজিত মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ যেন রূপ নেয় জনতার ঢলে।
“লাগারে লাগা ধান লাগা”—ধ্বনিতে মুখরিত ছিল পুরো বাজার এলাকা।

শুক্রবার ২৮ই নভেম্বর বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভা দিয়ে শুরু হওয়া এ আয়োজন কিছুক্ষণের মধ্যেই এক বিশাল গণসমাবেশে পরিণত হয়। মানুষের ঢল নামায় পথসভাটি প্রচলিত সীমা ছাড়িয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম বড় জমায়েতে রূপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রাখাব উদ্দিন, গোলাম নুর, বেলায়েত হোসেনসহ ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

খালেদা জিয়া ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে”আবেগঘন বক্তব্য আনিসুল হকের

বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অন্যায় আচরণের প্রসঙ্গ উল্লেখ করে আবেগে কণ্ঠ ভারী করে বলেন—
আমাদের নেত্রীকে বিনা কারণে কারাগারে রাখা হয়েছিল। তারেক রহমানও অযাচিত নির্যাতনের শিকার হয়েছেন। তবু তারা দেশ ছেড়ে পালাননি—কারণ তাঁদের হৃদয়ে রয়েছে দেশের মানুষ।”

তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং সমাবেশস্থলে উপস্থিত হাজারো মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
আনিসুল হক বলেন-বাদাঘাট ও মিয়ারচর নদীতে আধুনিক ব্রিজ নির্মাণ,বেকার যুবকদের কর্মসংস্থান,হাওর ফসল রক্ষা বাঁধে দীর্ঘমেয়াদি স্থায়ী পরিকল্পনা,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন।
আমার চার উপজেলার প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন- ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিক রাজনীতি, এ আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই আমরা একে অপরের ভাই। আমরা ধর্ম-বর্ণ নয়, মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে রাজনীতি করি।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ