রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

ভোলা-২ আসনে দাড়িপাল্লা প্রার্থীর মোটরসাইকেল শোডাউন।

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ মোঃ ছোবাহান হাওলাদার / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ মোঃ ছোবাহান হাওলাদার

ভোলা-২ (বোরহানউদ্দিন -ভোলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বর্ণ্যাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সকাল নয় টায় বোরহানউদ্দিন হেলিফোর্টের সামনে থেকে প্রায় দুই হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ভোলা-২ আসনের জামায়াত পদপ্রার্থী মুফতী ফজলুল করীমের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই শোডাউন শুরু হয়।

সকাল ৯টা থেকে বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, বোরহানউদ্দিন বাজার, খেয়া ঘাট, দরুন বাজার, মজম বাজার অতিক্রম করে কুঞ্জের হাট বাজার, মনিরাম বাজার, উদয়পুরের রাস্তার মাতা, মানিকার হাট বাজার, খায়ের হাটের রাস্তার মাথা, নুর মিয়ার হাট হয়ে দৌলতখানে প্রবেশ করে এবং দৌলতখান থেকে বিভিন্ন বাজার হয়ে বাংলাবাজার আসে।বাংলা বাজার থেকে খায়ের হাট বাজার হয়ে আবার বিকাল তিন টায় বোরহানউদ্দিনে এসে র‌্যালিটি শেষ হয়।

প্রতিটি বাজারেই দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনসাধারণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে র‌্যালিকে স্বাগত জানান। বোরহানউদ্দিন থেকে যাত্রা শুরুর পূর্বে এক বক্তব্য জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন-দৌলতখান আসনের মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, ‘নির্বাচিত হলে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। রাস্তা-ঘাটসহ সর্বমুখী উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। নদী ভাঙ্গন রোধে কার্যকর ভুমিকা রাখবো। একটি আধুনিক হসপিটাল করব।

র‌্যালিতে অংশ নেয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন সুশৃঙ্খল ও ব্যাপক রাজনৈতিক প্রদর্শন দেখা গেল, যা তরুণদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিশালী শোডাউন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচনী মাঠে দৃশ্যমান সুবিধা দিবে এবং জনসমর্থনের নতুন সূচক তৈরি করবে।

২২/১১/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর