মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের মহারশি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া ইদ্রিস আলী (৭০)-এর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ইউএনও আল-আমীন নিহতের পরিবারের জন্য ২৫ হাজার টাকার একটি অনুদানের চেক প্রদান করেন। পাশাপাশি ইদ্রিস আলীর স্ত্রীর হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসমৃদ্ধ একটি ব্যাগভর্তি শুকনা খাবার তুলে দেন।
এ সময় ঝিনাইগাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএনও আল-আমীন বলেন, দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম দুর্দশার মধ্যে রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
নিহতের পরিবারের সদস্যরা এই কঠিন সময়ে সরকারি সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর