বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক 

নওগাঁর মান্দা উপজেলায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার মাদক সেবনের দায়ে সোহেল রানা (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামের দেলবরের ছেলে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ তাৎক্ষণিকভাবে এই দণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,

“মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে সচেতন হয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাই।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর