শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির চেষ্টা কালে দেশীয় অস্ত্র সহ ৩ জন আটক.. তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মা-বাবাকে মারধর, ইয়াবা-মদ সেবন ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের কারাদণ্ড. টেকনাফে মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন দলীয় পরিচয়ের আড়ালে অপরাধ এবং মব সংস্কৃতির নির্মম পরিণতি

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভা: চট্টগ্রামের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

দৈনিক সোনালী সময় / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতিনিধি:

যুক্তরাজ্যে সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় সভা করেছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পূর্ব লন্ডনের ‘আড্ডা ঘর’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। এরপর সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও চট্টগ্রামবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, বিমানবন্দরসহ দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার লক্ষ্যে চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, “প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশে যাতায়াতকালে কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ সম্মান পান, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।” কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং চট্টগ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান এবং মোহাম্মদ সিফাত প্রমুখ।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন। একই সাথে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর