বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড টাংগাইলের চারাবাড়ীতে এসএসএস-এর উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত;

শোক সংবাদ ====================

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূলস্থ ঐতিহ্যবাহী মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী মাস্টার বাড়ির গৃহিণী, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এস এম মহসিন চৌধুরী (ইয়াছিন মাস্টার)-এর সহধর্মিণী এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)-এর শ্রদ্ধেয় মমতাময়ী আম্মাজান শুক্রবার (২২ মে ২০২৬) দুপুর ২টা ২৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে এস এম সাহাদত কবির চৌধুরী (টিপু) একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। মেজ ছেলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাংবাদিক। ছোট ছেলে এস এম ইরফানুল কবির চৌধুরী (হিরো) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং একমাত্র কন্যা এস এম কাউছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমা ছিলেন অত্যন্ত স্নেহশীলা, ধর্মপরায়ণা, দয়ালু ও রত্নগর্ভা মা। সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলা, নৈতিক মূল্যবোধে প্রতিষ্ঠিত করা এবং মানবিক আদর্শে লালন-পালনে তাঁর অসামান্য অবদান পরিবার ও সমাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর ইন্তেকালের সংবাদে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর