রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রতিবেদকের নাম / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা এপ্রিল-২০২৬ এর চূড়ান্ত ফলাফল। বুধবার (০৬ মে) রাত ৯টায় প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও মেধাক্রমের ভিত্তিতে মোট ৪৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৪ জন।

 

এছাড়া সকালে (০৬ মে) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে পিছিয়ে থাকা ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর