শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

সুনামগঞ্জে ২৫০ রাউন্ড শর্টগান গুলি উদ্ধার,নরসিংদী’র যুবক আটক।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযানে শর্টগানের ২৫০ রাউন্ড গুলি সহ নরসিংদীর এক যুবক’কে আটক করেছে র‍্যাব। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন আবু জাহের, তার বাড়ি নরসিংদী জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের এএসপি কপিল দেবগাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই আব্দুজ জহুর সেতু এলাকায় র‍্যাবের একটি দল নজরদারিতে ছিল। সন্দেহজনক একটি ট্রাক চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হলে একটি স্কুলব্যাগের ভেতর থেকে শর্টগানের ২৫০ পিস গুলি উদ্ধার করা হয়।

এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিকে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‍্যাব জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অস্ত্র পরিবহন রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
— সট: এএসপি কপিল দেবগাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর