বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

৮ বছরের সংগ্রামের পর চিকিৎসাবিজ্ঞানে গ্র্যাজুয়েশন: Fruits for street children এর প্রধান নির্বাহী হিসেবে শেরপুরের কৃতি সন্তান আজহার 

দৈনিক সোনালী সময় / ২৪৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

দীর্ঘ ৫ বছরের একাডেমিক কোর্স সম্পন্ন করতে সময় লেগেছে ৮ বছর। কিন্তু এই যাত্রা কখনোই মসৃণ ছিল না। রাজনৈতিক নির্যাতন, বারবার কারাবাস, অসুস্থতা ও দীর্ঘ হাসপাতাল জীবন—সব বাধা পেরিয়ে অবশেষে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন শেরপুরের তরুণ আজহার।

 

শৈশব থেকেই তার জীবন ছিল সংগ্রামময়। ২০০৩-০৪ সালে শেরপুরের ইতিহাসে প্রথম রাষ্ট্রদ্রোহ মামলায় তার বাবাকে কারাবন্দি করা হয়। তখন বাবার হাত ধরে স্কুলে যাওয়ার বয়সে তাকে জেলগেটে বাবাকে দেখতে যেতে হয়েছে মা ও কাকাদের সঙ্গে। এরপর ২০০৫, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৬ ও ২০২১ সালসহ বারবার রাজনৈতিক হয়রানি ও কারাবাসের শিকার হয়েছে তার পরিবার।

 

২০১৬ সালের সেই স্মরণীয় ঘটনা

ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে ভর্তির দিনই পুলিশ তার বাবাকে দোকান থেকে তুলে নিয়ে যায়। পরদিন কাকাসহ তাকেও গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিবি ওসি মাহফুজ আহমেদ তার কপালে রিভলভার ঠেকিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

 

তিনি দৃঢ় কণ্ঠে জানান, তিনি ইসলামী সমাজ করেন এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাসী। সেদিনের সেই ঘটনার পর শুরু হয় তার ১০০ দিনের কারাবাস সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মিথ্যা মামলায়।

 

স্বাস্থ্য সংকট ও এক বছরের স্টাডি গ্যাপ

২০২১ সালে দ্বিতীয় পেশাগত পরীক্ষার আগে গুরুতর অসুস্থতায় দীর্ঘ হাসপাতাল জীবন ও এক বছরের স্টাডি গ্যাপ পড়ে। কিন্তু তিনি হাল ছাড়েননি।

 

 

তিনি ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন, ২০১৫ সালে চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে BHMS ভর্তি পরীক্ষার প্রথম হয়ে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এ ভর্তি হন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এ ইন্টার্নী করছেন।এবং তার পাশাপাশি Nexbang ventures নামের ব্যবসা পরিচালনা করেন।

 

 

এই পুরো সংগ্রামের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা-বাবা, কাকা, ভাই-বোন, চাচাতো ভাইবোন এবং কয়েকজন শিক্ষক ও ঘনিষ্ঠ বন্ধু-বড়ভাই। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীম কৃষ্ণ চৌধুরী।

 

এবং তিনি সুদ,জুয়া, মাদক,মোবাইল আসক্তি ও যৌতুক নির্মূল কেন্দ্র’ এর আহ্বায়ক হিসেবে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ