সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন, শ্রীবরদীর আনিসুর রহমানের মেয়ের সাফল্য

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন, শ্রীবরদীর আনিসুর রহমানের মেয়ের সাফল্য

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা আনিসুর রহমানের বড় মেয়ে আফসান্না জান্নাত আয়শা অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন।

আনিসুর রহমান জানান, তার বড় মেয়ে আফসান্না জান্নাত আয়শা আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ফার্স্ট ক্লাস অর্জন করেছেন। মেয়ের এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা আনিসুর রহমান বলেন, মেয়ের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি বলেন, “আমার বড় মেয়ে আফসান্না জান্নাত আয়শা অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে—এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
আফসান্না জান্নাত আয়শার এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেছেন।
সাফল্যের এই ধারা অব্যাহত রেখে আফসান্না জান্নাত আয়শা ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে পরিবার ও এলাকার সুনাম বয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর