বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

আওয়ামীলীগ কর্মী লাল মিয়া নিখোঁজ, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট:

বর্তমান বিএনপি সরকার এবং বিএনপির নেতাকর্মীদের অন্যায় অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজের শিকার হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের লাল মিয়া নামের এক আওয়ামীলীগ কর্মী। নিখোঁজ লাল মিয়া গত ২১ শে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে স্থানীয় ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজারে শপিং করতে গিয়ে আর ফিরে আসেন নি। সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, রাত আনুমানিক ৯ টার দিকে ৪/৫ জন মুখোশধারী একটা প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক তাকে গাড়িতে উঠিয়ে পালিয়ে যায়। তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার এ খবর তিনি সাথে সাথে লাল মিয়ার পরিবারের কাছে পৌছান।

জানা গেছে, গত ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে প্রতাপশালী বিএনপি নেতা ও সিলেট ০৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জের ধরে প্রাননাশের অব্যাহত হুমকি পাচ্ছিল পরিবার। এ কারণে সন্ত্রাসীরা যেকোনো মূল্যে বড় ধরনের ক্ষতির প্রকাশ্য হুমকি দিচ্ছিল লাল মিয়ার পরিবারকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের কাছে লাল মিয়ার সন্ধানের জন্য বারবার গিয়েও তারা কোন সহায়তা পাচ্ছেন না এবং পুলিশ প্রতাপশালী অভিযুক্ত সন্ত্রাসীদের ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে।

লাল মিয়ার মত একজন আওয়ামীলীগ কর্মীর নিখোঁজের ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর