সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের

আজমিরগামী তিন বাংলাদেশি সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক।

শফিকুল ইসলাম স্বাধীন/বিশেষ প্রতিনিধি / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন/বিশেষ প্রতিনিধি

ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের লালগাঁও এলাকায় প্রবেশের পর তারা ধরা পড়ে।

বুধবার (১২ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বর্ডার হাট এলাকায় আয়োজন করা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর বিজিবি আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় সোপর্দ করে। আটক তিনজন হলেন—ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহিদুল ইসলাম জুনায়েদ।

ঘটনা নিয়ে লাউড়েরগড় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেন। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তিনজনই ভারতের আজমিরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করেছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com