মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য

প্রতিবেদকের নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কক্সবাজার ঈদগাঁও উপজেলায় মাছ চুরির মিথ্যে
অভিযোগে রাতভর মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক
নির্যাতন চালিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ইসলামপুর ইউনিয়নের (৩ নং ওয়ার্ড) মেম্বার নুর মোহাম্মদ এর বিরোদ্ধে ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার মধ্যম নাপিত খালী এলাকায় সোলাইমান ড্রাইভারে ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাছ চুরি সন্দহে এমন অমানুষিক নির্যাতন চালান মেম্বার নুর মোহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গরা।

আহতের স্ত্রী জানান, মিথ্যে মাছ চুরির সন্দহে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে রাতভর যে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাই। সকালে খবর পেয়ে আমি আমার স্বামীকে মার ধরে হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে মেম্বারের ছেলে ইযাবা ব্যবসায়ী আতা উল্লাহ আমার চুলের মুড়ি ধরে এলোপাতাড়ি কিল ঘুষি মারে।

এবং (৪ নং ওয়ার্ড মেম্বার) মোহাম্ম আলী খালি ষ্টামে আমার স্বাক্ষর নিয়ে রাখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি এবং বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্হানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি এমন অমানবিক করতে পারেনা। এ-র আগে ও তিনি দুইজন চৌকিদার পিটিয়ে আহত করে ছিলেন। তারা আরো জানান,সন্দেহভাজন ব্যক্তি যদি তিনি অপরাধ করে থাকেন, তবে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু এভাবে অমানবিকভাবে পিটিয়ে চোখ তুলে নেওয়া বা হাড় ভেঙে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই পৈশাচিক নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর