রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামি লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক

জিয়াউল ইসলাম জিয়া / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইভিপি ও চট্টগ্রাম জোন-০২ এর ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল আলম ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে এক মাসে দুইটি গৌরবজনক অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছেন। জানা যায়, কোম্পানির নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করায় প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় চীফ কনসালটেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আনুষ্ঠানিকভাবে জনাব মোহাম্মদ নুরুল আলমের হাতে একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি তুলে দেন।

এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, অসাধারণ কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় তিনি সারা বাংলাদেশের মধ্যে “ইভিপি-২” ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন।

এই অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখা হচ্ছে। সহকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সততা, পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ নুরুল আলম চট্টগ্রাম জোন-০২ কে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের জন্য অনুপ্রেরণার উৎস।

এ বিষয়ে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মহল বলেন, জনাব মোহাম্মদ নুরুল আলমের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে এবং তরুণ কর্মীদের সামনে ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করবে। প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে তাঁর এই অসামান্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর