রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে তুমুল আলোচনা

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ (কাজিপুর) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য সেলিম রেজা বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, স্লোগানকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপস্থিত কয়েকজন নেতাকর্মীর মধ্যে বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার দাবি জানিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সংসদ সদস্য সেলিম রেজার পরিদর্শনের সময় কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংসদ সদস্যের কাছে দুঃখ প্রকাশ করে।

উল্লেখ্য, গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী-এর স্মৃতিবিজড়িত একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর