রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ ও মর্যাদা-নিরাপত্তা নিশ্চিতের দাবি

জিয়াউল ইসলাম জিয়া / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা এবং ‘দালাল’ আখ্যা দেওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম ও বাঁশখালী মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির কয়েকশত প্রতিনিধি অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি বাবু মিলন কান্তি দে স্বপন, বাঁশখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল ইসলাম মিজবাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।

চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও নতুন তথ্য উপস্থাপন করাই তাদের পেশাগত দায়িত্ব। অথচ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ নানা প্রতিষ্ঠানে তাদের সঙ্গে অপমানজনক আচরণ ও হয়রানির ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান, পুলিশে সোপর্দ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা, অশালীন শব্দ ব্যবহার পরিহার এবং বিধি মোতাবেক নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর