শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার-প্রস্তুত এসআরবি-১৫ তাহিরপুরে মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ ইউএনও মিজ্ রিপামনি দেবীর। রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মহিউদ্দিন জীবন, সচিব ওসমান গণী পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কলেজ শাখা’র আহ্বায়ক কমিটি অনুমোদন। বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক ২ জন আহত পুলিশ পরিদর্শক  শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন  স্বরাষ্ট্রমন্ত্রী

কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাজিউল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

​

নিজস্ব প্রতিবেদক:
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর কারমাইকেল কলেজের ২০১০-১১ সেশনের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাজিউল ইসলাম (Md Raziul Islam) আজ বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ ভোরবেলায় নিজ বাসভবনের বাথরুমে অসাবধানতাবশত পিছলে পড়ে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তার এই আকস্মিক মৃত্যুতে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে। সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
​একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ যেন এই কঠিন শোক সইবার শক্তি তার পরিবারকে দান করেন। আমিন।
​
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর