রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের।

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদকের মাতার মৃত্যুতে “গভীর শোক”

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু এবং বিএনপি সিনিয়র নেতা জনাব মোঃ সুলতান আলম বুলবুল-এর মাতা আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় রংপুর গুড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ আগামীকাল রোববার বাদ জোহর নগরীর ধাপ আটতলা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুন্সীপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
​মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর নেতৃবৃন্দ। এক যৌথ শোক বার্তায় সমিতির উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান, জনাব মোঃ শামসুজ্জামান সামু ও জনাব মোঃ তাহের আলী নিউটন; সভাপতি জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সিনিয়র সহ-সভাপতি জনাব দৌলত আকবর, সহ-সভাপতি জনাব অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম খুররম ও জনাব আশরাফুল আলম আশরাফ, অর্থ সম্পাদক জনাব মোঃ আব্দুল গফফার, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

​নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানান। শোক বার্তায় তারা বলেন, “একজন মমতাময়ী মায়ের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমরা এই কঠিন সময়ে শোকাতপ্ত পরিবারের পাশে আছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর