সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক। সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ।

কুন্দপুকুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ

প্রতিবেদকের নাম / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নীলফামারী-২ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ আজ কুন্দপুকুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে ব্যাপক গণসংযোগ করেন। দিনভর ব্যস্ত এই কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার সমন্বিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মিনহাজুল ইসলাম মিনহাজ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। এ সময় ভোটারদের মাঝে তার উপস্থিতি ও বক্তব্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট উন্নয়ন ও যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানান, একজন সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে মিনহাজুল ইসলাম মিনহাজের প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। গণসংযোগ শেষে প্রার্থী মিনহাজ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার শক্তি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর