চারঘাটে নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার।
সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম
/ ১৩৭
বার দেখা হয়েছে
আপডেট :
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“সহিংসতামুক্ত নির্বাচনে শক্তিশালী হোক গণতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপি প্রকল্পের সহযোগিতায় চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারঘাট পিএফজি’র অ্যাম্বাসিডরের সমন্বয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী রোকনুজ্জামান, চারঘাট উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি ওবায়দুর রহমান রিগ্যান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন।