জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য হয়েছেন সংবাদকর্মী মো. রায়হান ইসলাম।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মো. রায়হান ইসলাম তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা সবার।