বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন। টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল আদায় বুথ দুমড়ে-মুচড়ে গেছে বাসের ধাক্কায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাক আহাম্মেদ। বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার! বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

শেরপুর জেলা প্রতিনিধি : / ১২০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। আগামী সাত দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত মো. গোলাপ হোসেন মাস্টার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ধানশাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম বর্তমানে ইউনিয়ন পরিষদের একজন সদস্য (ইউপি সদস্য)। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইগাতী উপজেলা শাখার প্যাডে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহাঙ্গীর আলমকে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইগাতী থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, পরবর্তীতে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টার দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এমন কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করে তাঁর কাছে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, “ঘটনাটি সত্য। তাই বিষয়টি দলীয়ভাবে গুরুত্ব দিয়ে যাচাই করে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

নোটিশে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা ও অবস্থান সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

এদিকে, বিএনপির এই কারণ দর্শানোর নোটিশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে ঝিনাইগাতীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ